০৩ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

আখানগরে আটরশি কর্মী গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

০২ মার্চ, ২০২৬

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: ইফতার মাহফিল

 

আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি, 
ঠাকুরগাঁও সদর উপজেলার ২নং আখানগর ইউনিয়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজন করে -এর রুহিয়া থানা কর্মী গ্রুপ। সোমবার (২ মার্চ) বিকেলে আখানগর এলাকায় এ মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে পবিত্র কুরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আন্তরিকতার আবহ।
আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাস—এই মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই গড়ে উঠবে ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ।
ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় বিশ্ব শান্তি, মানুষের হেদায়েত এবং এলাকার সার্বিক উন্নতি কামনা করা হয়।
আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good