২৪ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

৩১ দফার সমর্থনে বিএনপি নেতা এম এ মতীনের গণসংযোগ ও পথসভা

২২ অগাস্ট, ২০২৫

রইচ উদ্দীন আহম্মেদ,
মান্দা উপজেলা (নওগাঁ) প্রতিনিধি

ছবি: ৩১ দফার সমর্থনে বিএনপি নেতা এম এ মতীনের গণসংযোগ ও পথসভা

নওগাঁর মান্দায় বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি আয়োজন করেছেন উপজেলার নবনির্বাচিত বিএনপি সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং নওগাঁ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী এম এ মতিন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ঐতিহাসিক পাঁজরভাঙ্গা বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এই সময় এম এ মতিন বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা ও চাহিদার খোঁজখবর নেন।

গণসংযোগকালে এম এ মতিন বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন আমাদের প্রথম অগ্রাধিকার। জনগণের সমস্যা বুঝে তাদের অধিকার ও সুবিধা নিশ্চিত করা আমাদের নীতির মূল উদ্দেশ্য। আমরা সকল স্তরের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও হাটবাজারের মানুষের সমস্যা সরকারি পর্যায়ে তুলে ধরতে বিএনপি সক্রিয় থাকবে। গণসংযোগের মাধ্যমে স্থানীয় মানুষের আস্থা বৃদ্ধি এবং সমাজের উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি সকল শ্রেণীর মানুষের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে সমাজে সমৃদ্ধি ও সুস্থ সংস্কৃতি গড়ে তোলা হবে।

এ সময় উপজেলা পর্যায়ে বিভিন্ন স্তরের নেতারা এই গংসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন।

Related Article