২৬ মার্চ ২০২৬
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
রাজনীতি

২৮ অক্টোবরের খুনিদের বিচার চেয়ে মির্জাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

২৮ অক্টোবর, ২০২৫

হারুন অর রশিদ,
স্টাফ রির্পোটার

ছবি: মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডবে খুন হওয়া নেতা-কর্মিদের খুনদের বিচার চেয়ে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা শাখা। মঙ্গলবার (২৮ অক্টোবর) বাদ আছর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল মির্জাপুর উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। জামায়াতের উপজেলা সেক্রেটারি হাফেজ মুফতি আবুল কাশেম মৃধার পরিচালনায় মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশে  বক্তব্য রাখেন টাঙ্গাইল-৭ জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধক্ষ আব্দুল্যাহ তালুকদার, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইয়াহইয়া খান মারুফ, শিবিরের উপজেলা সভাপতি আরাফাত ইসলাম লাবিব প্রমুখ। মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুইসহ¯্রাধিক নেতা-কর্মি যোগদেন।

Related Article