২২ ফেব্রুয়ারী, ২০২৩
মো:তৌহিদুল ইসলাম,
ছবি: গ্রেপ্তারকৃত আসামি
গাইবান্ধা জেলার সাঘাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ মামলার পলাতক আসামী শিবির নেতা রশিদুল ইসলাম রানা(৩০) কে গ্রেপ্তার করেছে ।
২২ ফেব্রুয়ারী নওগাঁ জেলার মহাদেবপুর সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। থানার ওসি তদন্ত রজব আলী জানান, সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ ১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং দূর্ধষ্য শিবিরের ক্যাডার তথা আইন ও ছাত্র কল্যান সম্পাদক, ছাত্র শিবির বগুড়া জেলা শাখার আসামী মোঃ রশিদুল ইসলাম রানাকে গ্রেপ্তার করা হয়েছে ।
রশিদুল গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের ছিল মানের পাড়া গ্রামের আব্দুল আজিজের পুত্র বলেও জানান।
দীর্ঘদিন পলাতক থাকায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত ইং ২২/২/২৩ তারিখে নওগাঁ জেলার মহাদেবপুর থানা এলাকা হতে ওসি তদন্ত রজব আলীর নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান, এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় রশিদুলকে গ্রেপ্তার করা হয়।
থানার অফিসার ইনচার্জ রাজু সরকার রশিদুলকে গ্রেপ্তারের ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন সাঘাটা থানার সবচেয়ে বেশি মামলার আসামি রশিদুল।